• অপরাধ ও দুর্নীতি

কেরানীহাটে চাঁদাবাজ জ্বিনের বাদশার সহযোগী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাটের ব্যবসায়ীদের আতঙ্ক কথিত ‌‘জ্বিনের বাদশা’ পরিচয়দানকারীর সহযোগী মো. রিয়াজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় সাতকানিয়ার ভোয়ালিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন (৪০) সাতকানিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার মো.হোসেনের ছেলে। তিনি মূলহোতার এমরানের সহযোগী এবং তার বোনের জামাই।  

পুলিশ জানায়, কেরানিহাট ব্যবসায়ীদের মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। হুমকি প্রদানের সিমের সিডিআর ও রেজিস্ট্রেশন পর্যালোচনা করে তাকে সনাক্ত করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মূলহোতার এমরানের নাম প্রকাশ করে সে। 

এছাড়া ৬ মাস আগে মূল আসামি এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি দেয় এবং ব্যবসায়ী কামালের দোকানে অগ্নি সংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে। এমরানের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার রিয়াজ উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি এবং দোকানে আগুন কাণ্ডের মূলহোতা এমরান হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo