• লাইফস্টাইল

ত্বকের সব সমাধানে নিম পাতা খেতে হবে এই নিয়মে, চলুন জেনে নিই- 

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: নিমপাতার কথা শুনলেই অনেকের গা গুলিয়ে ওঠে। তবু শরীরের কথা ভেবে এটি খেতে হয় নাক-মুখ বন্ধ করে। আয়ুর্বেদে নিমের মাহাত্ম্য কম নয়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, পেটে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ আটকানো কিংবা রক্ত পরিস্রুত করার কাজে সাহায্য করে। 

ত্বকের ছোটোখাটো সমস্যার ঘরোয়া টোটকা নিম। অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন এবং প্রয়োজনীয় বেশ কিছু খনিজ রয়েছে এই ভেষজে, যা ত্বকের জন্য উপকারি। তবে শুধু নিমপাতা বাটা বা নিমের রস যদি খেতে না পারেন তাহলে বানিয়ে ফেলতে পারেন নিমের শট। কীভাবে এটি তৈরি করবেন চলুন জেনে নিই- 

উপকরণ

নিমপাতা- ১০/১২টি
লেবুর রস- ১ টেবিল চামচ
মধু- ১ টেবিল চামচ
গুঁড়া হলুদ- এক চিমটি

প্রণালি

প্রথমে নিমপাতা ভালো করে ধুয়ে ব্লেন্ডারে বা মিক্সিতে বেটে নিন। হাতের কাছে নিমপাতা না থাকলে বাজার থেকে কেনা নিমের গুঁড়োও ব্যবহার করতে পারেন।

এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনিতে ওই মিশ্রণ ঢেলে ছেঁকে কাচের কাপ বা গ্লাসে ঢেলে নিন।

নিমপাতার মিশ্রণে লেবুর রস আর হলুদের গুঁড়া মিশিয়ে নিলেই শট তৈরি। চাইলে মধুও দিতে পারেন। যারা তেতো খেতে অপছন্দ করেন, তাদের জন্য এই টোটকা বেশ কাজের।

এই পানীয় কি রোজ খাওয়া যায়? 

নিমের অনেক গুণ। তবে পুষ্টিবিদেরা বলছেন, গুনাগুণ থাকলেও এই পানীয় রোজ খাওয়া উচিত নয়। প্রথম দিকে সপ্তাহে দু’-তিন দিন খাওয়া যেতে পারে। পরের দিকে সপ্তাহে এক দিন করে খেলেই হবে।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo