প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিন জনকে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (৩২), অপিজন ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। সকলেই উলিপুর উপজেলার বাসিন্দা।
ইউএনও সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজকে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও পুলিশ সদস্য।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)