ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গুলি ভর্তি পিস্তলসহ একজন যুবককে আটক করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার মধ্য রাতে মাছুয়াপাড়া গ্রামের নিজ বাড়ীতে অভিযানে জুয়েল রানা নামে একজনকে আটকের পর গাইবান্ধ্যার পলাশবাড়ী ভগ্নিপতির বাড়ীতে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
জুয়েল রানা ঘোড়াঘাটের ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে ছাত্রদলের একজন সদস্য। পেশায় মাছ কেনাবেচার ব্যবসায় জড়িত।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে প্রথমে জুয়েল রানাকে আটক করে যৌথ বাহিনীর সেনা সদস্যরা। পরে তার দেওয়া তথ্য নুযায়ী গাইবান্ধ্যার পলাশবাড়ীতে ভগ্নপতির বাড়ীতে অভিযান চালান তারা। এসময় ৭. ৬২ এমএম একটি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন এবং বিশেষ ধরনের ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পলাশবাড়ী থানার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহদদ পাশাপাশি অস্ত্রে উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন তারা। গত ৫ আগষ্টের পরে কোন এক সময় সে অস্ত্রটি ক্রয় করেছিল। অস্ত্র বিক্রেতা চক্রে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টাসহ অস্ত্রের মালিককে চিহ্নিতের চেষ্টা চালাচ্ছেন তারা।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)