• অপরাধ ও দুর্নীতি

পিকআপ তল্লাশি করে মিললো ৫০ কেজি গাঁজা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পিকআপ গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ বাদশা মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক বহনকৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। গতকাল রাতে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী বাদশা মিয়া সুদূর খাগরাছড়ি জেলার মানিকছড়া থানার মানিকছড়ি হাজীপাড়া এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে। বিপুল পরিমান গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লা শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃত মাদক পাঁচারকারীকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। র‍্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ শেখ গণমাধ্যমকে জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী সাদা রংএর একটি পিকআপ গাড়ী যার রেজি নাম্বার ঢাকা মেট্রো ন ১৯-৫৮৮৫ তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে ৩টি প্লাস্টিক বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক পাচারকারি বাদশা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ধৃতকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo