ছবিঃ সিএনআই
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ তিন মদ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ২জন নারীসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পশ্চিম শোলকাটা গ্রামের বাসিন্দা রফিক আহম্মদ এর পুত্র মো: জমির হোসেন (৪৮), একই এলাকার ইমাম হোসেন এর স্ত্রী সালমা বেগম (৪৫), ও মো. ফেরদৌস এর স্ত্রী মর্জিনা আক্তার (৩৪)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন যাবত দেশীয় মদ বিক্রি করে আসছে। স্থানীয়রা অভিযোগ জানালে অভিযান চালিয়ে একই এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে দেশীয় মদ ১২৪ লিটার, নগদ ৩০ হাজার টাকা ও দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, দেশীয় ১২৪ লিটার মদ নিয়ে স্থানীয় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)