• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে গাঁজা-হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গাঁজা-হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে শেখ ফরিদ(৪০), ধরনিবাড়ি ইউনিয়নের মালতিবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে রবিউল হোসেন বাবু(২৭) ও দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে আতাউর রহমান(৪৫)।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ শেখ ফরিদ ও রবিউল হোসেন বাবুকে আটক করে পুলিশ। অপরদিকে মঙ্গলবার ভোররাতে একই ইউনিয়নের দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪৬ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আতাউর রহমানকে আটক করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo