প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার মামলায় ছাত্রলীগের ৫জন নেতাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের উপর হামলা ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন তারা। হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে ছাত্রলীগ নেতাদের।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ছাত্রলীগের দিনাজপুর পৌরসভার ওয়ার্ড কমিটির নেতা হামিদুল হক লিমন, শেখপুর ইউনিয়ন কমিটির নেতা রিয়াদ হোসেন, সুন্দরবন ইউনিয়ন কমিটির নেতা জুয়েল চন্দ্র রায়, চেহেলগাজী ইউনিয়ন কমিটির নেতা রানা বাবু, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শাখার নেতা রাফজা জানিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছেন তারা। এছাড়াও গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির দুই নেতা একরামুল হক এবং আবুল কাসেমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছেন তারা।
নিউজ ডেস্কঃ একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

মন্তব্য (০)