• অপরাধ ও দুর্নীতি

দোহারে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের অপরাধে ৪ ব্যক্তিকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপনণ ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে আনন্দ দাস নামে এক ব্যবসায়িকে ৪ হাজার, মো: মুকসেদকে ২ হাজার, দশরত কুন্ডুকে ১ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যাবসায়ীকে ১০ হাজার সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এই চারটি দোকান থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের একটি দল।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo