• লিড নিউজ
  • গণমাধ্যম

মুক্তাগাছা প্রেসক্লাব এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবণে আলোচনা সভা ও কেক কাটা আনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম রতন প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শহিদ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু, পৌর জামায়াতের আমীর আলতাবুর রহমান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পরে আনুষ্ঠানিকভাবে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

মন্তব্য (০)





image

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি ‎

নিউজ ডেস্কঃ আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।...

image

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণ...

পাবনা প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদ...

image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

image

‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে স্বপ্নজয়ী নারী...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...

  • company_logo