ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম সরকারি আশ্রয়ন প্রকল্পের অব্যবহৃত ঘরের ভিতর জুয়া খেলার সময় চিলমারী সরকারপাড়া মদাফত এলাকার রেজওয়ান আলী (৪৮), উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুল মিয়া (৬৬), চিলমারী বহর এর ভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), উলিপুর পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫), চিলমারী কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উচা ভিটা এলাকার মোহাম্মদ নূরনবীকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করে পুলিশ।
চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)