ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহানকে (৫৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহানগরীর ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে গ্রেফতার আব্দুস সোবহান মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিকলীগের একাংশের সভাপতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা।
এ সময় বাসার দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)