• অপরাধ ও দুর্নীতি

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে  ৬০৭ পিচ ইয়াবা সহ খাইরুল আলম লেবু (৩৮) কে আটক করা হয়েছে। তিনি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আমির হোসেনের ছেলে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর ভোর সাড়ে চারটায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ী তল্লাশি করে ৬০৭ পিচ ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo