• অপরাধ ও দুর্নীতি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তুষার গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই নেতার নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গত ৪ আগস্ট হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo