• অপরাধ ও দুর্নীতি

রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের সময় অস্ত্র ব্যবসায়ী দম্পতি গ্রেফতার!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে ‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এ-সময় ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ব্যবসায়ী দম্পতি আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)। জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর প্রতুল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে সদর পৌরসভার জেটিঘাট পল্টুনে এক দম্পতিকে আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ টি দেশীয় পিস্তল ও ১ টি এলজি উদ্ধার করা হয়।

 এই বিষয়ে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোট যোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় সদস্যরা অস্ত্রের চালান নিয়ে আসছে খবর পায় পুলিশ। খবরের ভিত্তিতে ডিবির একটি টিম সন্দেহজনক একটি স্পিডবোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে বোটটি থামিয়ে তল্লাশী করা হয়।

এতে স্পিড বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী বিভিন্ন আকারের ৪ টি বন্দুক। এসপি রহমত উল্লাহ বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo