• অপরাধ ও দুর্নীতি

লালমনিরহাটে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতিবান্ধায় আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুই আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।সোমবার(২৮অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৪ আসামিকে খালাস প্রদান করে আদালত।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ী থেকে নিখোজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের ৩ দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিন হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ২২ জুলাই হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। হত্যা মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলামকে মৃত্যুদন্ড এবং অন্য চার আসামিকে খালাস দেন।

দিপালী দেব সিংহ হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যু দন্ড এবং বাকি আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo