ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বকশিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার ফুলুয়ারচর গ্রামের মৃত শের আলীর ছেলে মোঃ রতন (৩০) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ সাজেদুল ইসলাম (৩১)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪শ পিছ ইয়াবা ও নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, বিশেষ অভিযানে ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেলে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)