ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২শ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার ( ২৬ অক্টোবর) সন্ধা ৬টার দিকে শহরের সকাল বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো: জাকির হোসাইন (২১)।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেলে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

মন্তব্য (০)