• লাইফস্টাইল

আপনি কী রাত ১২টার পরও জেগে থাকেন? নিজের ভয়ানক বিপদ ডাকছেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: মানব মস্তিষ্ক এমন একটি অঙ্গ যার সঙ্গে অনেকেই নিজেদের সমীক্ষা মেলাতে পারেন না। তবে সম্প্রতি এক সমীক্ষা জানাচ্ছে রাত ১২টার পর মস্তিষ্ক আর জেগে থাকতে চায় না। রাতের গভীরতা যত বাড়তে থাকে, মস্তিষ্ক তত বিভিন্ন কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে চায়। অন্ধকারে নানা নেতিবাচক চিন্তা করতে শুরু করে সে। 

আপনি যদি রাতের ১২ টার পর জেগে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন ছাদের দিকে তাকিয়ে থাকছেন, নিজেকে অসহায় লাগছে, সিগারেট ধরিয়ে আনমনা থাকছেন। এমন বহু উদাহরণ রয়েছে যেখানে দেখা যায় রাতের বেলা নানা ধরণের নেতিবাচক ধারণা জন্ম নেয়। অর্থাৎ মধ্যরাতে পজিটিভ ধারণার তুলনায় নেগেটিভ ধারণা বেশি মনে আসে।

বিজ্ঞানীদের সমীক্ষা থেকে দেখা গেছে, রাত বারোটার পর মানুষের দেহ সময়ের সঙ্গে চলতে চেষ্টা করে। কেউ যদি সারাদিন ধরে কাজের মধ্যে থাকেন তবে তার মন ও মস্তিষ্ক নিজে থেকেই বিশ্রাম চায়। সেই বিশ্রাম না পেলে নানা ধরণের খারাপ ধারণা মাথায় আসতে থাকে। মানুষের স্বভাব অনুযায়ী দিনের বেলায় মাথায় পজিটিভ চিন্তা বাস করে। রাত বাড়তে থাকলে নেগেটিভ চিন্তাধারা নিজের রাজত্ব শুরু করে।  

এই নেগেটিভ চিন্তা কখনো এতটাই বেশি হয়ে যায় যে মানুষ নিজেকে নিজেই শেষ করে দিতে চায়। বিশ্বে এমন বহু মানুষ রয়েছেন যারা রাত জেগে কাজ করেন। কিন্তু তারা হয়তো নিজেই জানেন না তারা কোন অন্ধকারের দিকে নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছেন। বয়সের সঙ্গে এর প্রভাব বোঝা যায়। তাই এখন থেকেই সতর্ক হোন। রাতজাগা অভ্যাস বাদ দিন। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo