• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে মারপিটের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি(২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৫ আগষ্ট সাজ্জাদ হোসেন সানি(২৪)সহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের পর মারপিট করে গুরত্বর আহত করে।

এ ব্যাপারে সাদ্দাম হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আঃ আজিজের ছেলে।

সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার(২৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিাশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo