• অপরাধ ও দুর্নীতি

সৈয়দপুর থানা পুলিশ কর্তৃক ৯ আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ কর্তৃক বিভিন্ন মামলায় ৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির ঘটনায় ৪ জন, বাই সাইকেল চুরির ঘটনায় ১ জন, মাদকসহ ২ জন, সাজাপ্রাপ্ত ১ জন এবং রাজনৈতিক মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত এসব আসামীকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের শেরে বাংলা রোডের চৌধুরী টাওয়ার মার্কেটে মোবাইল কর্ণার নামক দোকান থেকে মোবাইল চুরির সময় স্থানীয় দোকান মালিকরা ৪ জন কে আটক করে। এরা হলো- নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের ব্যাঙ্গমারীর আসাদুল হকের ছেলে নাজমুল ইসলাম (২০), সমসের আলীর ছেলে মকছেদুল ইসলাম (২১), এমদাদুল হকের ছেলে মজিদুল ইসলাম (২৪) ও শরিফুল ইসলাম (২৩)। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আর সাইকেল চুরির ঘটনায় শহরের জহুরুল হক রোড থেকে নওশাদ আলম (৩৩) কে আটক করে জনগন।

নওশাদ সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া মহল্লার মন্টুর ছেলে। এছাড়া সৈয়দপুর ১০০ শয্যা হাপাতালের সামনে থেকে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় ২ জনকে আটক করেছে পুলিশ। এরা হলো সৈয়দপুর শহরের কাজীপাড়ার কপর আলীর ছেলে হাসান (২৭) ও কুন্দল পুর্বপাড়ার ফজলুর রহমানের ছেলে রাজনবী (২৫)। এদের আটক করেছে এস আই মেহেদী হাসান মারুফ। এদিকে উপশহর ঢেলাপীর উত্তরা আবাসন এলাকা থেকে আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (৩০) কে সাজাপ্রাপ্ত আসামী হিসেবে ওয়ায়েন্ট মুলে আটক করেছে।

আর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার থেকে আব্দুল হাই (৫০) নামে আওয়ামীলীগ কর্মীকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দীন বলেন, সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সৈয়দপুর থানা পুলিশ সদা সোচ্চার। নিয়মিত টহল সহ অভিযান অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় নানা অভিযোগ ও মামলার ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার দুপুরে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo