• অপরাধ ও দুর্নীতি

মূল্য তালিকা না থাকায় জরিমানা সাতকানিয়ায়

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাজার মনিটরিং কার্যক্রমের অন্তর্ভূক্ত সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।(১৯অক্টোবর) সকাল ১১ টার সময় এই অভিযান পরিচালনা করেন।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১/ আবাছার উদ্দিন (৪৫), পিতা- নুরুল হক কে ৩,০০০(তিন হাজার টাকা) অর্থদণ্ড দেয়া হয় ২/ ভাস্কর পাল (৫২), পিতা- সচিন্দ্র পাল কে ১,০০০ (এক হাজার টাকা) অর্থদণ্ড প্রদান কার হয় এবং ৩।

রেজাউল করিম, (২৪) পিতা- মমতাজ আলী কে ৫,০০০ কে অর্থদণ্ড প্রদান কার হয়। ৩টি মামলায় মোট ৯,০০০ (নয় হাজার টাকা) জরিমানা করা হয়। মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকানকে এই জরিমানা এবং  সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়।

এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃ‌দ্ধির পেছ‌নে জ‌ড়িত অসাধু ব্যবসায়ীদের ক‌ঠোর সতর্কবার্তা দেয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিল্টন বিশ্বাস। উক্ত অভিযানে ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রামসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo