• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ: ৫ মাস পর অভিযুক্ত গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে লালন বাঁশফোর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার লালন বাঁশফোর উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত বিরণের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত ৫ মে রবিবার দুপুরে নিজ বাড়িতে একা ছিলো ওই কিশোরী। এসময় ঘর ঝাড়ু দেওয়ার জন্য লালন বাঁশফোর তার বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোরীকে। পরে শয়ন ঘরে দরজা বন্ধ করে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লালন বাঁশফোর এবং পরিবারে বলতে নিষেধ করে তাকে। এরপর আবারও ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে তিনি।

এ ঘটনার কয়েকমাস পর গত রবিবার (১৩ অক্টোবর) সকালে ওই কিশোরীর শারিরীক অবস্থা পরিবর্তন হলে মনে সন্দেহ জাগে পরিবারের লোকজনের। পরে তাকে নিয়ে পল্লী চিকিৎসাকের কাছে নিয়ে গেলে গর্ভবতী বলে জানাই চিকিৎসক। এরপর ওই কিশোরীকে পরিবারের লোকজনরা জিজ্ঞেসা করলে লালন বাঁশফোর নামের ব্যক্তির নাম বলে দেয়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । দায়েরকৃত মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অত্যন্ত সংবেদনশীলতার সাথে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান ওসি মোস্তাফিজুর।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo