• অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরলে নারীশিশুসহ ৭ জনকে আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টার সময় দিনাজপুরের বিরলে নারীশিশুসহ ৭ জনকে আটক করেছি বিজিবির ৪২ ব্যাটালিয়নের কিশোরগঞ্জ বিওপির সদস্যরা। এদের মধ্যে একজন মানবপাচারকারি দালাল। আজ বৃহস্পতিবার ভোরে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহসান উল ইসলাম পিএসসির উদ্ধৃতি দিয়ে বাহিনীর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ জানান,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে সীমান্তে মেইন পিলার ৩৩০ এর কাছে একজন দালাল এবং দুইটি পরিবারের ২জন নারী ৩টি শিশু ১জন পুরুষ এবং ১জন পুরুষ মানবপাচারকারী একজন দালালসহ ৭ জনকে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির টহলদলের সদস্যরা। আটককৃতরা ধান ক্ষেতের মধ্য দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টা করেছিল। 

আটক ৭ জনের মধ্যে মানব পাচারকারী মোশারফ (৩০) বিরলের ভান্ডারা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এসময়  বীরগঞ্জের বুড়িরহাট গ্রামের রবীন্দ্রনাথ সেনের ছেলে পলাশ চন্দ্র সেন (৩৩), তার স্ত্রী প্রিয়াঙ্কা রানী (২৫), ৭ বছর বয়সি ছেলে ধ্রুবো চন্দ্র সেন (০৭), বিরলের গোবিন্দপুর গ্রামের জয়দেব মোহন্তের স্ত্রী শম্পা রানী (২২), তার ৬ বছর বয়সি মেয়ে জবা রানী (০৬), ৩ বছর বয়সি আরেক মেয়ে ঋতু রানী (০৩)কে আটক করা হয়েছে।মানবপাচারকারি দালালসহ আটককৃত বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo