• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

হত্যা মামলায় লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুলখানসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। আজ বিকেলে(বুধবার) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় দেন। আদালত সূত্র জানায় ২০১৫ সালের ২৮ জুন জেলার মহেন্দ্রনগরে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামিলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফখরুল  ইসলাম বুলেট নামের একজন হত্যার শিকার হয়।

এ ঘটনায় ১১ জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আওয়ামিলীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খানের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। বাকি আসামীদের খালাস দেয় আদালত। আলোচিত বুলেট হত্যা মামলার বাদী এনামুল মিয়া সন্তোষ প্রকাশ করেন।

আসামিরা পলাতক থাকায় আটকের পর থেকে এ রায় কার্যকর করা হবে।

তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিষয়টি কোর্ট পরিদর্শক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo