প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপাশা বিলের দখল বেদখলের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজারহাট উপজেলার চাকিরপাশা বিলের দখল বেদখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করায় বুধবার (১৬ অক্টোবর) বিকেলে রাজারহাট থানা ও ডিবি পুলিশের একটি যৌথ চৌকস টিম অভিযান পরিচালনা করে ইলিয়াস আলী মন্ডল, মোঃ একরামুল হক মন্ডল ও মোঃ আশিকুল আলম টুটুল নামের ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে রাজারহাট থানা পুলিশ।
রাজারহাটে চাকিরপাশা বিলের দখল বেদখলকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি চেষ্টা হয়েছিলো কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিয়ন্ত্রণ করা হয়েছে। পরবর্তীতে আবারো কেউ এই বিষয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে তাদের যথাযথ আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)