• অপরাধ ও দুর্নীতি

কুতুবদিয়া থেকে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার লক্ষে কাজ করে যাচ্ছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় 

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অন্তর্গত আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম জানায়, অভিযান চলাকালীন একটি বাড়ির পুকুর পাড়ে  মাটির নিচে পুতে রাখা অবস্থায় ০১টি একনলা বন্দুক, ০১টি পিস্তল, ০৭ রাউন্ড তাজা গোলা এবং ০৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পরবর্তীতে জব্দকৃত আগ্নেয়াস্ত্রসমূহ কুতুবদিয়া থানায়  হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এবং পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo