ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৬০ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ১৪ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ইউপি এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় বগুড়া জেলার ধুপচাচিয়া থানাধীন পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৪), সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (২৯) ও মোছাঃ রেনুকা বেগম(৫৮) দেরকে ৬০ বোতল ইস্কাফ সহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, ফুলবাড়ীতে ৩ জন মহিলা মাদক কারবারিকে ৬০ বোতল ইস্কাফসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
নিউজ ডেস্কঃ একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

মন্তব্য (০)