• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানায়, শনিবার সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে ফেসবুক পোস্টটি  কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলমকে দুপুরে কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি, উপন চকি গ্রামের বাসিন্দা এবং মোঃ লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলের হাট, ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo