• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে খালেদা জিয়াকে গালিগালাজ করে যুবদল নেতাকে মারধর, গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গালিগালাজ ও যুবদল নেতাকে মারধরের মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে।

গ্রেপ্তার আনিছুর রহমান(২৫) দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ও গোড়াই সরকারপাড়া গ্রামের জান্নাত আলীর ছেলে। 

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম(৪৫) গত ২০১৭ সালের ১ জানুয়ারি পাঁচপীর বাজার থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে পাঁচপীর বাজার সংলগ্ন ৫'শ গজ উত্তরে বটগাছের নীচে পৌঁছায় যুবদল নেতা মন্জুরুল ইসলাম। এসময় আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ কয়েকজন বেগম খালেদা জিয়া সর্ম্পকে বাজে মন্তব্য করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যুবদল নেতা মন্জুরুল প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ তার সংগীয়রা ধারালো ছোড়া, লাঠি, লোহার রড দিয়ে যুবদল নেতাকে মারপিট করে জখম করে এবং সাথে থাকা ব্যবসার ৭৫ হাজার ৫'শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর যুবদল নেতা মন্জুরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম খন্দকার মুহিব্বুল্লাহ জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo