• অপরাধ ও দুর্নীতি

মাদক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা করলো মাদক ব্যবসায়ীরা

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে রাজিব হোসেন(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা। বুধবার(০৯ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সে দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাদবরের ছেলে। 

স্থানীয়রা জানান,বুধবার রাতে মাদক ব্যবসায়ী রাজিবের সাথে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী মিরাজ ও আয়াত গংদের সাথে মাদক ও চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কথা বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে। দু'পক্ষই দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িত। রাজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িঘরে হামলা ভাংচুর করে এলাকাবাসী।

বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সাথে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo