• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে আওয়ামী নেতাদের নামে মামলা, গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বৈষম্যবিরোধি ছাত্র-জনতার উপর হামলা, ককটেল নিক্ষেপ ও আহত করার ঘটনায় চাটমোহর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের ২৮জন নেতার নাম উল্লেখসহ দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোর) মামলাটি দায়ের হয়েছে। মামলা নং ৫। বাদী উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন গ্রামের হাজী নবীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান। 

মামলার আরজিতে বলা হয়েছে, ছাত্র-জনতার বৈষম্যবিরোধি আন্দোলন চলাকালে ২৫/০৭/২০২৪ ইং তারিখ দুপুরে হান্ডিয়াল হাইস্কুলের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমবেত হয়। এসময় ছাত্র-জনতা মিছিল বের করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় শামীম হোসেন নামের একজন গুরুতর আহত হন। সে মামলার বাদী হাবিবুর রহমানের ভাগ্নে।

পুলিশ এ মামলায় মুজিবুর রহমান (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo