• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ২৪ কেজি গাঁজা ও ৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পৃথক দু'টি অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ও ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার সকালে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মফিজমোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামানোর সিগনাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়। পরবর্তীতে চেকপোস্টে নিয়োজিত পুলিশ টিম ট্রলিটি তল্লাশি করে পেছনের বডিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ৬টি পোটলায় মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রলি জব্দ করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান মন্ডল (৪৮) এর নিজ বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo