• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের টেকনাফে মুক্তিপনের দাবিতে অপহৃত আটোরিকশা চালককে ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করা করেছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

গ্রেফতাররা হলো কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার আবুল খায়েরের ছেলে মো. তারেক হোসেন (২৮) এবং একই এলাকার কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)।

উদ্ধার অপহৃত আটোরিকশা চালক আবু সিদ্দিক (২১) একই ইউনিয়নের পরানিয়াপাড়ার মো. হোছনের ছেলে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ৯টার দিকে আটোরিকশা চালক আবু সিদ্দিক তার আটোরিকশা নিয়ে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় আসেন। এসময় বাংলাবাজার থেকে টেকনাফের মোচনী এলাকা পর্যন্ত যাওয়ার জন্য আটোরিকশা ভাড়া নেন সাহাব উদ্দিন ও ইয়াছিন আরাফাত নামের দু’জন। গাড়িটি নিয়ে মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে ১০/১২ জন অপহরণ চক্রের সদস্য গাড়িসহ আবু সিদ্দিককে অপহরণ করে। এরপর আবু সিদ্দিকের ফোন থেকে বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না হয় আবু সিদ্দিককে প্রাণে মেরে ফেলবে- বলে হুমকি দেয়। এব্যা পারে আবু সিদ্দিকের পিতা মো. হোছন বাদি হয়ে টেকনাফ থানায় মামলা করে। ওসি বলেন, মামলার সূত্র ধরে গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের বর্তমান অবস্থান শনাক্ত করে পুলিশের অভিযানিক টিম ভোরে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অীভযান চালায়। এসময় অপহৃতকে উদ্ধার করে দু’জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo