• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে এক বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত আসামী পক্ষের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

এর আগে,২৯ সেপ্টেম্বর সকাল ৭টায় উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে আতাউর রহমানকে আটক করা হয়। আতাউর রহমান সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোগরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সোনারগাঁ থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে একজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী জানান, আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo