• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম (২৭)কে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।মাইনুল ইসলাম ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামী গাড়ী, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। ওই নির্বাচনে হলফ নামায় তার দেওয়া তথ্যে জানা যায়, তার ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনামে রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘরের জায়গায় উঠেছে পাকা বাড়ি। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। চড়ে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের গাড়ীতে। এছাড়াও রয়েছে দামী ৫টি মোটরবাইক।

স্থানীয়দের অভিযোগ, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo