প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট ডাকাতির চেষ্টার সময় একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। আজ রবিবার মধ্যরাতে টহল দলের হাতে ধরা পড়েছে দলটি। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরন।
ঘোড়াঘাট থানার ইনচার্জ ়আসাদুজ্জামান আসাদ জানান, নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের (পিপিএম-সেবা) নির্দশনা অনুযায়ী দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কে রাত্রীকালিন টহলের সময় শনিবার দিবগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাটের মের্সাস বর্ণমালা ট্রেডার্সের কাছে একটি ট্রাককে দেখে সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকসহ পালিয়ে যাচ্ছিল আগন্তকেরা। এসময় ট্রাকসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। ট্রাকে থাকা আরো ৬ থেকে ৭ জন অন্ধকারের আড়ালে পালিয়ে গেছে। এসময় আটক ট্রাকে থাকা ভিন্ন ভিন্ন নম্বরের ৩ টি নম্বর প্লেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। চোখে ধুলো দিতে ভিন্ন ভিন্ন নম্বরের প্লেট সঙ্গে রেখেছিল তারা।
আটক ৪ জন হলো দিনাজপুরের বিরলের কাজীপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে রতন মিয়া গলাকাটা (৩৭), কুমিল্লা সদরের রায়পুরের মৃক আবুল কাশের ছেলে রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গরাচিপার বাঁশবুনিয়ার মৃত কাদেরু হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৮) এবং নারায়নগঞ্জের বন্দর থানার সমবাড়িয়াবাজাের মৃত আনারুল হকের ছেলে আল আমিন (৩০)।
প্রাথমিক তদন্তে ওই ৪ জনের মধ্যে রতন মিয়া গালকাটা কালুর বিরুদ্ধে নারায়নগঞ্জ, পাবনা ও ডিমপির কদমতলী থানায় ৩ টি মামলা, ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে ফরিদপুর, নওগাঁ, পাবনা, পটুয়াখালী এবং ডিএমপির যাত্রাবাড়ী থানায় ৭টি মামলা এবং রুবেল হোসেনের বিরুদ্ধে কুমিলালায় ৩টি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত তারা।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)