ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: র্যাবের অভিযানে লালমনিরহাট জেলা থেকে ৩শ৬৩ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার রাতে ব্যাটালিয়ন সদর রংপুর র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরহাট জেলার আদিতমারি থানার দুইজন মাদক কারবারি তাদের বসতবাড়িতে অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।এ সময় র্যাবের টহল দল গেলে উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মজিবর রহমান ও স্বপন পালানোর চেষ্টা করলে ৩শ৬৩ বোতল ফেনসিডিল সহ র্যাবের হাতে আটক হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
আজ বিকালে অধিনায়কের পক্ষে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)