ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। যার মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)