• লাইফস্টাইল

জেনে নিন, আমলকীর আচার তৈরির পদ্ধতি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ আমলকী হচ্ছে ভিটামিন ‘সি’র আঁধার। আমলকী খেতে পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। ছোট্ট এই ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও এই ফল বেশ টক ও তেঁতো স্বাদের। কিন্তু আমলকী খাওয়ার পর পানি পান করলে মুহূর্তেই মুখে মিষ্টিভাব চলে আসে। যদি আপনি কাঁচাআমলকী খেতে না পারেন, তবে চাইলে এর ঝাল-মিষ্টি আচার খেতে পারেন। এতে স্বাদে অনন্য এ আচার চাইলে প্রতিদিন খাদ্যতালিকায় রাখতে পারেন। আমলকীর আচার তৈরিতে যেসব উপকরণ লাগবে—

১. আমলকী ১ কেজি, ২. রসুন কুচি আধা কাপ, ৩. সরিষার তেল ১ কাপ, ৪. লবণ ১ চা চামচ, ৫. হলুদ গুঁড়া আধা চা চামচ, ৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, ৭. বিট লবণ ১ চা চামচ, ৮. তেঁতুল ৮/১০ কোয়া এবং ৯. চিনি ১ কাপ।

৯. শুকনো লাল মরিচ ৮-১০টি, ১০. পাঁচফোড়ন ১ টেবিল চামচ, ১১. আস্ত ধনিয়া ১ চা চামচ, ১২. মিষ্টি জিরা বা মৌরি। সব একসঙ্গে ব্লেন্ডার করে অথবা পাটায় বেটে আধা ভাঙা করে নিন। 

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে রসুন কুচি ভেজে নিন। তারপর অল্প সময় নেড়ে আমলকী, চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও তেঁতুল মিশিয়ে দিন। ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিন। প্রথমে চিনি থেকে পানি বের হলেও অল্প সময় নাড়ার পর চিনির পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে। তখনই এর মধ্য দিয়ে দিতে হবে গুঁড়া করে রাখা আচারের মসলা ও বিট লবণ। চুলার আঁচ কমিয়ে আরও ১০-১৫ মিনিট নাড়তে হবে। আচার শুকিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমলকীর টক-ঝাল-মিষ্টি আচার। আচার ঠান্ডা হলে বয়ামে বা মুখ বন্ধ বাটিতে রেখে দিন।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo