• অপরাধ ও দুর্নীতি

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল দুই মামলায় ১০ দিনের রিমাণ্ডে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে দু’টি মামলায় ১০ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক মো. মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। গুলি ও বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনের দুই মামলায় আসামি তমাল। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা দু’টির তদন্তকারী ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা।

 এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে ঈশ্বরদীর আলোবাগ মোড়ে এক বাসা থেকে তমালকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এই সময় তমালের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সশস্ত্র বাহিনী নিয়ে হামলা চালায়। গুলি করে চারজনকে আহত করে। ভাংচুর, লুটপাট করে।

পিটিয়ে আরও অন্তত ১৫ জনকে মারাক্তকভাবে আহত করে। এই ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়া মহল্লার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিতে আহত নজরুল ইসলাম বাদী হয়ে এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২নং আসামী করে ৭১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যার চেষ্টা, গুলি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। একইসঙ্গে র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর গত ৬ সেপ্টেম্বর  অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। 

তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর তমালকে আদালতেক সোপর্দ করে গুলি ও বিস্ফোরক দ্রব্য এবং র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক এই দুই মামলায় সাতদিন করে চৌদ্দ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত সেখানে পাঁচদিন করে মোট দশদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo