• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ের সুগার মিলে চুরি করতে গিয়ে আটক দুই 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে লোকসানের মুখে বন্ধ হয়ে থাকা সুগার মিলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক।  আটককৃতরা হলেন, পঞ্চগড়ের পূর্ব শিকার পুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকার পুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইক চালক বলে জানা গেছে। সোমবার (৯ মেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলের দক্ষীণ সীমানা প্রাচীর দিয়ে চুরি শেষে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

স্থানীয়রা জানান, সু কৌশলে তারা চুরি করে পালানোর সময় আটক হয়েছে। তবে সংরক্ষিত একটি এলাকা এটি। এখানে ভিতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি জড়িতদের দ্রুত শনাক্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নেয়। 

স্থানীয় বাসিন্দা বুলেট ইসলাম বলেন, মিলের পাশে আমার বাড়ি। আমি রাতে বাড়ি থেকে বের হয়ে একটি অটোতে মিলের কিছু মালামাল দেখে তাদের আটক করি। পরে দ্রুত গেটে নিয়ে এসে কর্তৃপক্ষকে অবগত করলে তাকে আটক করে রাখা হয়। 

পঞ্চগড় সুগার মিলের জুনিয়র অফিসার (ভান্ডার ও প্রশাসনের সকল দায়িত্বে) সনতোষ কুমার দাস বলেন, আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে চোর দুটোকে তাদের হাতে তুলে দেয়া হয়। পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন বলেন, চুরির মালামাল সহ আটক দুই যুবককে থানায় নেয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করবে। সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo