ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় জড়িত থাকার দায়ে, আলোচিত মোর্শেদ বলির হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল মালেকসহ ৮জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে এই অভিযান চালায় যৌথবাহিনী।
তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল জদ্ব করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার ভাই আবদুল আজিজ।
আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী।র্যাব জানায়, "কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় নজরদারিতে ছিলো মালেক।
এসব তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম সামনে আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথ অভিযান চালানো হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলেও জানান র্যাব এর এই কর্মকর্তা।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)