• অপরাধ ও দুর্নীতি

আরাকান রোহিঙ্গা আর্মির প্রধান নবী হোসেন বিদেশী অস্ত্রসহ গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাইকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল।গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়স্থ ক্যাম্প-৮/ওয়েস্ট এর বি/ব্লকের বাসিন্দা মৃত মোস্তাক আহমেদের ছেলে নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫)। নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও উখিয়ার ৩২ টি রোহিঙ্গা শিবিরে হত্যা, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল বলেন- ৩১ আগস্ট ভোররাতের দিকে পালংখালী ইউনিয়নস্থ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প/৮ এর বি/ব্লক থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরও জানান- এবিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে। এরআগেও তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও  সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo