• অপরাধ ও দুর্নীতি

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ৯ বাংলাদেশি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালাল ও নারী-শিশু সহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বিজিবি-৫৬।বুধবার (২৮ আগস্ট) গভির রাত উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপি'র টহল টিম তাদের আটক করে।আটককৃতরা ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার বিনষপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮)। একই সময় আটক হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের ইসলাম আলীর ছেলে দালাল সাইদুল ইসলাম হনু (৪৪)।

৫৬ বিজিবি শুকানী বিওপির নায়েক সওকত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিওপির ৬ সদস্যের একটি দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে। পরে স্থানী একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়। তবে আটক ৯ জনের মধ্যে একজন দালাল রয়েছে। অটককৃত ব্যক্তিদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলা দায়েরের হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo