• গণমাধ্যম

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাবেক এমপির মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য শাহ্‌ নুরুল কবীর শাহীন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে ঈশ্বরগঞ্জে কোন সংখ্যালঘু সম্প্রদায় কোন সহিংসতার শিকার হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অপরাধীদের কোন দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের দলে কোন ঠাই নেই। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক সহ সভাপতি আব্দুল আউয়াল, বিএনপি নেতা ঝুলন চকদার, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক রুহুল আমিন রিপন, রতন ভৌমিক, মোহাম্মদ আলী, রেজাউল করিম বিপ্লব, উবায়দুল্লাহ রুমি, হোসাইন মোহাম্মদ তারেক, আসাদুল্লাহ হাদিস, আনোয়ারুল বারী সুমন, রাকিবুল হাসান শুভ প্রমুখ। 

মন্তব্য (০)





image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

image

নড়াইলে সবুজ বেলুন ও কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষি...

নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...

image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

  • company_logo