• লিড নিউজ
  • বিনোদন

শুক্রবার লাল জুলাইয়ের কবিতা

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ আগামীকাল ২৩ আগস্ট শুক্রবার, বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে সাধারণ আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লাল জুলাইয়ের কবিতা’। এতে অংশগ্রহণ করবে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সাংস্কৃতিক দল ও ব্যক্তিবর্গ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। ১৫ বছরের ফ্যাসিবাদি সরকারের দু:সহ বলয় থেকে মুক্ত হয়েছে দেশ। যার জন্য দিতে হয়েছে অসংখ্য প্রাণের তাজা রক্ত। 
গণঅভ্যুত্থানে যোগ দিয়েছিলেন সকল পেশার জনগণ। কবি – শিল্পীদের কলমে উঠে এসেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী শব্দমালা।শহীদদের স্মরণ করা হবে লাল জুলাইয়ের কবিতায়।

উল্লেখ্য, সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে উপস্থিত থাকবেন প্রতিবাদী কবি ও আবৃত্তিশিল্পীরা।

মন্তব্য (০)





  • company_logo