• অপরাধ ও দুর্নীতি

শাহপরীর দ্বীপ থেকে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মায়ানমার কিয়াট সহ ০২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২১ আগস্ট) দুপুরের কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অদ্য ভোরে বাংলাদেশের জলসীমায় ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে। এসময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ড সদস্যরা হাই স্পীড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটে তল্লাশী চালিয়ে ৫৪৯২.৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫,০০,০০০ বাংলাদেশী টাকা ও ১,৭৭,০০,০০০ মায়ানমার কিয়াটসহ ০২ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত। 

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo