ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্কঃ কচুপাতা আর চিংড়ির মেলবন্ধনের কথা কে না জানেন? চিংড়ি কুচো করে কচুপাতা দিয়ে ভর্তা করলে গরম ভাতের সঙ্গে জমে বেশ। চাইলে এবার বানিয়ে ফেলতে পারেন কচুপাতায় চিংড়ি ভাপা। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক প্রণালি-
উপকরণ
দুধকচু পাতা- ৮ আটি
ছোট চিংড়ি- ২০০ গ্রাম
কাঁচা মরিচ বাটা- ৫০ গ্রাম
নারকেল কোরা বাটা- অর্ধেক মালা
সরষে বাটা- ১০০ গ্রাম
সর্ষের তেল- ২০০ গ্রাম
লবণ, চিনি, হলুদ- পরিমাণমতো
প্রণালি
কড়াইতে ১৫০ গ্রাম তেল গরম করুন। চিংড়িগুলো লবণ-হলুদ মেখে এই তেলে হালকা করে ভাজুন। পানি শুকিয়ে গেলে এতে নারকেল বাটা আর কাঁচা মরিচ বাটা দিয়ে নেড়েচেড়ে নিন। এবার এর মধ্যে কুচানো কচুপাতা দিন। ঢাকনা দিয়ে মাঝেমধ্যে নাড়তে থাকুন।
পাতা নরম হয়ে এলে আর পানি শুকিয়ে এলে এতে সরষে বাটা আর পরিমাণমতো লবণ, চিনি মিশিয়ে নেড়েচেড়ে নিন। কিছুক্ষণ দমে রাখুন। পুরো পানি টেনে আসলে ওপর দিয়ে বাকি ৫০ গ্রাম তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে এই পদ।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...
নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...
নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...
লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...
নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

মন্তব্য (০)