• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ টি ল্যাপটপ চুরি

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে ৮ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি। শনিবার( ১০ আগস্ট) রাতে শহরের শিশু নিকেতন স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান।পরে গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রবিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে তারা ভিতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭ টি ল্যাপটপের মধ্যে ৮ টি ল্যাপটপ চুরি হয়েছে। এঘটনার পরে থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, গত বৃহস্পতিবার কর্মচারীরা স্কুলে তালা দিয়ে স্কুল থেকে চলে যায়। আজ রবিবার সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভিতরে গিয়ে দেখতে পাই ১৭ টি ল্যাপটপের মধ্যে  ৮টি ল্যাপটপ চুরি হয়েছে ৷ আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, বর্তমান পরিস্থিতির কারনে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে আশা করি বিকাল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo